
মহম্মদপুর ইউএনও’র সঙ্গে জুলাই যোদ্ধা মাগুরা জেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়।
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি।
গত ৪ জুন ২০২৬ তারিখে ‘আমরা জুলাই যোদ্ধা, মাগুরা জেলা শাখা’র নবনির্বাচিত ৬১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির পক্ষ থেকে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী মহোদয়ের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নবনির্বাচিত আহ্বায়ক ইঞ্জি. কাজী সাইমুম সিরাজ, সদস্য সচিব আশরাফুল ইসলামসহ আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের সার্বিক খোঁজ-খবর রাখা, শহীদ পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণ, মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গণতন্ত্র, ন্যায়বিচার ও জাতীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এবং বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ বিনির্মাণে সংগঠনের পক্ষ থেকে কার্যকর ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী সংগঠনের ইতিবাচক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে সমাজ ও রাষ্ট্র গঠনে গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
সাক্ষাৎ শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।