সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরা মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামে সিকদারপাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। মাগুরার মহম্মদপুরে গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১ দেড় মাসেও নেই কাজের অগ্রগতি, মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর কাঁচা বাজারের চান্দিঘর দ্রুত সংস্কারের দাবিতে ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি মাগুরায় উইভ বাংলাদেশ পরিদর্শনে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধিদল মাগুরা সিভিল সার্জন অফিসের বিরুদ্ধে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে বৈষম্যের অভিযোগ, ক্ষুব্ধ মাগুরার সাংবাদিক সমাজ মাগুরায় কাউন্সিলর প্রার্থীর ফেসবুক আইডি হ্যাক, সতর্ক থাকার আহ্বান মাগুরায় সার ও কীটনাশকের দোকানে টিন খুলে চুরি, ক্ষতি প্রায় সাড়ে ৫ লাখ টাকা সব সরকারের আমলেই সুবিধাভোগী প্রেসক্লাব, ফেসবুক পোস্টে বিতর্ক,কৃষকদল নেতাকে শোকজ রাজনৈতিক অঙ্গনের নতুন সমালোচনা। জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের এডহক কমিটি, দুই সদস্যের অনুপস্থিতিতেই প্রথম সভা অনুষ্ঠিত মাগুরা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

মাগুরায় সার ও কীটনাশকের দোকানে টিন খুলে চুরি, ক্ষতি প্রায় সাড়ে ৫ লাখ টাকা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৯৩ বার পঠিত

মাগুরায় সার ও কীটনাশকের দোকানে টিন খুলে চুরি, ক্ষতি প্রায় সাড়ে ৫ লাখ টাকা
ফারুক আহমেদ,মাগুরা
মাগুরা সদর উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাশিনাথপুর সাইনবোর্ড এলাকায় একটি সার ও কীটনাশকের দোকানে টিনের চাল খুলে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কীটনাশক ও নগদ টাকাসহ প্রায় সাড়ে ৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মাগুরা সদর থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, কাশিনাথপুর গ্রামের বাসিন্দা মো. হোসেন আলী বিশ্বাস (৫৫) মেসার্স হোসেন এন্টারপ্রাইজ নামে একটি সার ও কীটনাশকের দোকানের মালিক। গত ১৩ জুন রাত সাড়ে ১০টার দিকে তিনি দোকানের বেচাকেনা শেষ করে তালাবদ্ধ অবস্থায় বাড়ি চলে যান। পরদিন ১৪ জুন সকাল সাড়ে ৬টার দিকে দোকান খুলে ভেতরে প্রবেশ করলে দেখতে পান মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং দোকানের টিনের চাল খোলা।
এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে তল্লাশি করে দেখা যায়, দোকানে থাকা বিভিন্ন ব্র্যান্ডের কীটনাশক ও ক্যাশবাক্সে থাকা নগদ টাকা চুরি হয়েছে। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে এমিস্টার টপ, ফিলিয়া, ইনসিপিও, থিয়োভিট, মিরাভিজ, জিলটপ, ভলিয়াম ও সাইওন ব্র্যান্ডের কীটনাশক। এছাড়া ক্যাশবাক্সে থাকা নগদ ১ লাখ টাকাও নিয়ে যায় চোরেরা। সব মিলিয়ে চুরি হওয়া মালামালের মূল্য প্রায় ৫ লাখ ১৬ হাজার ৯১০ টাকা।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১৩ জুন রাত সাড়ে ১০টা থেকে ১৪ জুন সকাল সাড়ে ৬টার মধ্যে যেকোনো সময়ে অজ্ঞাতনামা চোর বা চোরেরা দোকানের টিনের চাল খুলে ভেতরে প্রবেশ করে এ চুরি সংঘটিত করে। ঘটনাস্থলে মই ব্যবহারের আলামতও পাওয়া গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
দোকান মালিক হোসেন আলী বিশ্বাস বলেন,চুরির রাতে দোকানের নিরাপত্তার দায়িত্বে লেবু ও রজব মোল্লা ছিলেন। কীটনাশক ও নগদ টাকাসহ প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি সর্বস্বান্ত হয়ে গেছি।
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মাগুরা সদর থানা পুলিশ অভিযোগ গ্রহণ করে বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মাগুরা এক্সপ্রেস
Theme Customized By Shakil IT Park