সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরা মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামে সিকদারপাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। মাগুরার মহম্মদপুরে গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১ দেড় মাসেও নেই কাজের অগ্রগতি, মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর কাঁচা বাজারের চান্দিঘর দ্রুত সংস্কারের দাবিতে ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি মাগুরায় উইভ বাংলাদেশ পরিদর্শনে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধিদল মাগুরা সিভিল সার্জন অফিসের বিরুদ্ধে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে বৈষম্যের অভিযোগ, ক্ষুব্ধ মাগুরার সাংবাদিক সমাজ মাগুরায় কাউন্সিলর প্রার্থীর ফেসবুক আইডি হ্যাক, সতর্ক থাকার আহ্বান মাগুরায় সার ও কীটনাশকের দোকানে টিন খুলে চুরি, ক্ষতি প্রায় সাড়ে ৫ লাখ টাকা সব সরকারের আমলেই সুবিধাভোগী প্রেসক্লাব, ফেসবুক পোস্টে বিতর্ক,কৃষকদল নেতাকে শোকজ রাজনৈতিক অঙ্গনের নতুন সমালোচনা। জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের এডহক কমিটি, দুই সদস্যের অনুপস্থিতিতেই প্রথম সভা অনুষ্ঠিত মাগুরা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

মাগুরা মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামে সিকদারপাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২০৩ বার পঠিত

মাগুরা মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামে সিকদারপাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড।

তারিকুল ইসলাম পলাশ মহম্মদপুর
মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামের শিকদারপাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে রান্নাঘর, গোয়ালঘরসহ দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় একটি ছাগল ও প্রায় ৩০টি মুরগি আগুনে পুড়ে মারা যায়। এতে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

মঙ্গলবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় রান্নাঘর, গোয়ালঘরসহ দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় বাসিন্দা মো. খালেক মোল্লা জানান, গভীর রাতে আগুনের খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান। সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যক্তি মো. শাহেব আলী শিকদার (পিতা: মোতালেব শিকদার) জানান, আগুনে তার রান্নাঘর ও গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া দুটি ঘরের ব্যাপক ক্ষতি হয়। আগুনে একটি ছাগল ও প্রায় ৩০টি মুরগি পুড়ে মারা যায়। এতে তার প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট বা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মাগুরা এক্সপ্রেস
Theme Customized By Shakil IT Park