সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরা মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামে সিকদারপাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। মাগুরার মহম্মদপুরে গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১ দেড় মাসেও নেই কাজের অগ্রগতি, মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর কাঁচা বাজারের চান্দিঘর দ্রুত সংস্কারের দাবিতে ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি মাগুরায় উইভ বাংলাদেশ পরিদর্শনে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধিদল মাগুরা সিভিল সার্জন অফিসের বিরুদ্ধে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে বৈষম্যের অভিযোগ, ক্ষুব্ধ মাগুরার সাংবাদিক সমাজ মাগুরায় কাউন্সিলর প্রার্থীর ফেসবুক আইডি হ্যাক, সতর্ক থাকার আহ্বান মাগুরায় সার ও কীটনাশকের দোকানে টিন খুলে চুরি, ক্ষতি প্রায় সাড়ে ৫ লাখ টাকা সব সরকারের আমলেই সুবিধাভোগী প্রেসক্লাব, ফেসবুক পোস্টে বিতর্ক,কৃষকদল নেতাকে শোকজ রাজনৈতিক অঙ্গনের নতুন সমালোচনা। জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের এডহক কমিটি, দুই সদস্যের অনুপস্থিতিতেই প্রথম সভা অনুষ্ঠিত মাগুরা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

ব্যাংকের অর্থপাচারের অভিযোগে মাগুরায় মানববন্ধন, চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবি।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১২৭ বার পঠিত

ব্যাংকের অর্থপাচারের অভিযোগে মাগুরায় মানববন্ধন, চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবি।

মাগুরা প্রতিনিধি
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা অর্থপাচারের অভিযোগ এবং ব্যাংকের চেয়ারম্যান হিসেবে খুরশিদ আলমের নিয়োগের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টা ১৫ মিনিটে মাগুরা শহরের ইসলামী ব্যাংক শাখার সামনে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার সেক্রেটারি সাঈদ আহমেদ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার নায়েবে আমির মাহবুবুর রহমান, মাগুরা পৌর জামায়াতের আমির আশরাফুল আলম, মাগুরা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও জামায়াত নেতা মাসুদ আলম, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের যুগ্ম আহ্বায়ক খায়রুল আলম, মহিলা জামায়াতের নেতৃবৃন্দসহ প্রায় ৭০ থেকে ৮০ জন গ্রাহক ও সমর্থক।
বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংক থেকে ঋণ বিতরণের আড়ালে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে, যা দেশের ব্যাংকিং খাত ও সামগ্রিক অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। তারা ব্যাংকটির বিরুদ্ধে চলমান সব ধরনের ষড়যন্ত্র বন্ধ, পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস আলমকে গ্রেপ্তারের দাবি জানান।
এ সময় বক্তারা বর্তমান চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিলের দাবি জানিয়ে বলেন, গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকিং খাতে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মাগুরা এক্সপ্রেস
Theme Customized By Shakil IT Park