সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরা মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামে সিকদারপাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। মাগুরার মহম্মদপুরে গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১ দেড় মাসেও নেই কাজের অগ্রগতি, মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর কাঁচা বাজারের চান্দিঘর দ্রুত সংস্কারের দাবিতে ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি মাগুরায় উইভ বাংলাদেশ পরিদর্শনে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধিদল মাগুরা সিভিল সার্জন অফিসের বিরুদ্ধে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে বৈষম্যের অভিযোগ, ক্ষুব্ধ মাগুরার সাংবাদিক সমাজ মাগুরায় কাউন্সিলর প্রার্থীর ফেসবুক আইডি হ্যাক, সতর্ক থাকার আহ্বান মাগুরায় সার ও কীটনাশকের দোকানে টিন খুলে চুরি, ক্ষতি প্রায় সাড়ে ৫ লাখ টাকা সব সরকারের আমলেই সুবিধাভোগী প্রেসক্লাব, ফেসবুক পোস্টে বিতর্ক,কৃষকদল নেতাকে শোকজ রাজনৈতিক অঙ্গনের নতুন সমালোচনা। জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের এডহক কমিটি, দুই সদস্যের অনুপস্থিতিতেই প্রথম সভা অনুষ্ঠিত মাগুরা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

জেলার শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকায় আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৩১ বার পঠিত
  1. জেলার শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকায় আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আঃ জলিল, শ্রীপুর উপজেলা প্রতিনিধি।
মাগুরা জেলার শ্রীপুর উপজেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহ্যবাহী আমতৈল গ্রাম। শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের দিক থেকে গ্রামটি একটি আদর্শ গ্রামের মর্যাদা লাভ করেছে। এ গ্রামে রয়েছে তিনটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান,আমতৈল দাখিল মাদ্রাসা, আমতৈল মাধ্যমিক বিদ্যালয় এবং আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গর্বের বিষয়, চলতি বছরে আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাগুরা জেলার শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। বিদ্যালয়ের এই অর্জনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।
উল্লেখ্য, বিদ্যালয়টির প্রধান শিক্ষক নাজিম উদ্দিন গত বছর মাগুরা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি লাভ করেছিলেন। তাঁর দক্ষ নেতৃত্ব, নিষ্ঠা ও আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়টি ধারাবাহিকভাবে সাফল্যের পথে এগিয়ে চলেছে। এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ অত্যন্ত মেধাবী, দায়িত্বশীল ও যোগ্যতাসম্পন্ন, যা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এই বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে এর এমন অর্জনে আমি অত্যন্ত গর্বিত। বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মাগুরা এক্সপ্রেস
Theme Customized By Shakil IT Park