সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরা মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামে সিকদারপাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। মাগুরার মহম্মদপুরে গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১ দেড় মাসেও নেই কাজের অগ্রগতি, মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর কাঁচা বাজারের চান্দিঘর দ্রুত সংস্কারের দাবিতে ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি মাগুরায় উইভ বাংলাদেশ পরিদর্শনে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধিদল মাগুরা সিভিল সার্জন অফিসের বিরুদ্ধে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে বৈষম্যের অভিযোগ, ক্ষুব্ধ মাগুরার সাংবাদিক সমাজ মাগুরায় কাউন্সিলর প্রার্থীর ফেসবুক আইডি হ্যাক, সতর্ক থাকার আহ্বান মাগুরায় সার ও কীটনাশকের দোকানে টিন খুলে চুরি, ক্ষতি প্রায় সাড়ে ৫ লাখ টাকা সব সরকারের আমলেই সুবিধাভোগী প্রেসক্লাব, ফেসবুক পোস্টে বিতর্ক,কৃষকদল নেতাকে শোকজ রাজনৈতিক অঙ্গনের নতুন সমালোচনা। জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের এডহক কমিটি, দুই সদস্যের অনুপস্থিতিতেই প্রথম সভা অনুষ্ঠিত মাগুরা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

মাগুরার মহম্মদপুরে গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৬০ বার পঠিত

মাগুরার মহম্মদপুরে গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১

​এস এম আজগার আলী,মহম্মদপুর মাগুরা

​মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের মোল্লা পাড়ায় মোঃ রাজ্জাক মোল্লা (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ জুলাই) আসর নামাজের পর নিজ বাড়ির পাশে একটি গাব গাছে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাজ্জাক মোল্লার সাথে পারিবারিক বিষয় নিয়ে তার ভাতিজা রিপন মোল্লার স্ত্রীর বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, গত শনিবার পারিবারিক কলহের জেরে ওই নারী রাজ্জাক মোল্লাকে শারীরিকভাবে নির্যাতন করেন। রবিবার বিকেলে তার মরদেহ উদ্ধারের সময় নিহতের হাতে রক্তক্ষরণের চিহ্ন দেখা গেছে, যা ঘিরে হত্যাকাণ্ডের সন্দেহের দানা বেঁধেছে এলাকাবাসীর মনে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

​তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রিপন মোল্লার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

​ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পরই ঘটনার প্রকৃত রহস্য উন্মোচিত হবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মাগুরা এক্সপ্রেস
Theme Customized By Shakil IT Park