সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরা মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামে সিকদারপাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। মাগুরার মহম্মদপুরে গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১ দেড় মাসেও নেই কাজের অগ্রগতি, মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর কাঁচা বাজারের চান্দিঘর দ্রুত সংস্কারের দাবিতে ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি মাগুরায় উইভ বাংলাদেশ পরিদর্শনে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধিদল মাগুরা সিভিল সার্জন অফিসের বিরুদ্ধে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে বৈষম্যের অভিযোগ, ক্ষুব্ধ মাগুরার সাংবাদিক সমাজ মাগুরায় কাউন্সিলর প্রার্থীর ফেসবুক আইডি হ্যাক, সতর্ক থাকার আহ্বান মাগুরায় সার ও কীটনাশকের দোকানে টিন খুলে চুরি, ক্ষতি প্রায় সাড়ে ৫ লাখ টাকা সব সরকারের আমলেই সুবিধাভোগী প্রেসক্লাব, ফেসবুক পোস্টে বিতর্ক,কৃষকদল নেতাকে শোকজ রাজনৈতিক অঙ্গনের নতুন সমালোচনা। জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের এডহক কমিটি, দুই সদস্যের অনুপস্থিতিতেই প্রথম সভা অনুষ্ঠিত মাগুরা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

দেড় মাসেও নেই কাজের অগ্রগতি, মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর কাঁচা বাজারের চান্দিঘর দ্রুত সংস্কারের দাবিতে ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৯০ বার পঠিত

দেড় মাসেও নেই কাজের অগ্রগতি, মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর কাঁচা বাজারের চান্দিঘর দ্রুত সংস্কারের দাবিতে ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি

মাগুরা প্রতিনিধি
বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান প্রকল্পের আওতায় চান্দিঘর সংস্কারের ঘোষণা থাকলেও দেড় মাস পেরিয়ে গেলেও কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন মাগুরার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর কাঁচা বাজারের ব্যবসায়ী ও বণিক সমিতির নেতৃবৃন্দ।

শনিবার বিকালে বিনোদপুর কাঁচা বাজারের সামনে ঘণ্টাব্যাপী এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

পুরাতন চান্দিঘর ভাঙা হলেও নতুন কাজের অগ্রগতি নেই। খোঁজ নিয়ে জানা যায়, LGED-এর Western Economic Corridor and Regional Enhancement Program (WeCARE) Phase-I প্রকল্পের আওতায় বিনোদপুরে ৩০.৭ কিমি রাস্তা সংস্কারের কাজ চললেও চান্দিঘর উন্নয়ন কাজের কোনো অগ্রগতি নেই।
প্রায় দেড় মাস আগে পুরাতন চান্দিঘরটি ভেঙে ফেলা হলেও নতুন করে সংস্কার বা নির্মাণ কাজ শুরু হয়নি। ফলে খোলা আকাশের নিচে বৃষ্টি ও রোদে ভোগান্তিতে পড়েছেন শতাধিক ব্যবসায়ী ও ক্রেতা।

অবস্থান কর্মসূচিতে বণিক সমিতির সভাপতি মোঃ শাহিদুল বিশ্বাস ও সাধারণ সম্পাদক রাজিব বিশ্বাস বলেন,প্রকল্পে চান্দিঘর সংস্কারের কথা থাকলেও শুধু রাস্তার কাজ হচ্ছে। বাজারের প্রাণকেন্দ্র চান্দিঘরের কোনো খবর নেই। এভাবে চলতে থাকলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে।

তারা দ্রুত সময়ের মধ্যে চান্দিঘরের নির্মাণ কাজ শুরু এবং ব্যবসায়ীদের দুর্ভোগ লাঘবের জোর দাবি জানান। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

এ বিষয়ে মোহাম্মদপুর উপজেলার প্রকৌশলী মোঃ গোলজার হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,লে-আউট বা নকশা জটিলতার কারণে কাজ শুরু করতে পারছি না। তবে অতি দ্রুত সমাধান করে সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে কাজ শুরু করা হবে।

ব্যবসায়ীরা দাবি করেন, এই ভাবে চলতে থাকলে তাঁর আর্থিক ভাবে চরম সংকটে পড়বেন।। এ বিষয়ে তারা জেলা ও উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মাগুরা এক্সপ্রেস
Theme Customized By Shakil IT Park