সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরা মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামে সিকদারপাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। মাগুরার মহম্মদপুরে গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১ দেড় মাসেও নেই কাজের অগ্রগতি, মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর কাঁচা বাজারের চান্দিঘর দ্রুত সংস্কারের দাবিতে ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি মাগুরায় উইভ বাংলাদেশ পরিদর্শনে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধিদল মাগুরা সিভিল সার্জন অফিসের বিরুদ্ধে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে বৈষম্যের অভিযোগ, ক্ষুব্ধ মাগুরার সাংবাদিক সমাজ মাগুরায় কাউন্সিলর প্রার্থীর ফেসবুক আইডি হ্যাক, সতর্ক থাকার আহ্বান মাগুরায় সার ও কীটনাশকের দোকানে টিন খুলে চুরি, ক্ষতি প্রায় সাড়ে ৫ লাখ টাকা সব সরকারের আমলেই সুবিধাভোগী প্রেসক্লাব, ফেসবুক পোস্টে বিতর্ক,কৃষকদল নেতাকে শোকজ রাজনৈতিক অঙ্গনের নতুন সমালোচনা। জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের এডহক কমিটি, দুই সদস্যের অনুপস্থিতিতেই প্রথম সভা অনুষ্ঠিত মাগুরা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের এডহক কমিটি, দুই সদস্যের অনুপস্থিতিতেই প্রথম সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২৬৯ বার পঠিত

জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের এডহক কমিটি, দুই সদস্যের অনুপস্থিতিতেই প্রথম সভা অনুষ্ঠিত
এইচ.এন কামরুল ইসলাম
মাগুরা জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত ৭ সদস্যের এডহক কমিটির প্রথম সভা দুই সদস্যের অনুপস্থিতিতেই অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোতাকাব্বীর আহমেদ। সভা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নবনিযুক্ত সদস্য সচিব রুবাইয়াত হোসেন খান। এ সময় এডহক কমিটির কয়েকজন সদস্য ছাড়াও জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠক উপস্থিত ছিলেন।
সভায় জেলার ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন, খেলাধুলার পরিবেশ সৃষ্টি, তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং বিভিন্ন ক্রীড়া ইভেন্ট আয়োজনের বিষয়ে আলোচনা হয়। উপস্থিত সদস্যরা ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন, খেলোয়াড়দের প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ এবং নিয়মিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে নানা প্রস্তাব ও মতামত উপস্থাপন করেন।
এছাড়া জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক ক্রীড়া ক্যালেন্ডার প্রণয়ন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার কার্যক্রম আরও সক্রিয় করা এবং উপজেলা ক্রীড়া সংস্থাগুলোকে গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। সভায় বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা প্রদর্শনের আয়োজন করতে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা তথ্য অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেন জেলা প্রশাসক।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, জেলার ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত ও সুসংগঠিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। সভা শেষে বেশকিছু সিদ্ধান্ত গৃহীত হয় এবং সভার কার্যবিবরণীতে সেগুলো তোলার সিদ্ধান্ত হয়।
তবে সভায় এডহক কমিটির দুই সদস্য অনুপস্থিত ছিলেন। তারা হচ্ছেন, মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জাহিদুল আলম। তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সভা সম্পর্কে পূর্ব অবহিত না হওয়ার কথা জানান।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন,আমি একটি সভায় ব্যস্ত ছিলাম। এ সময় জেলা প্রশাসক মহোদয় আমাকে ফোন করেছিলেন। কিন্তু তাৎক্ষণিকভাবে অন্য কর্মসূচিতে ব্যস্ত থাকায় সেখানে যেতে পারিনি। এছাড়া সভা সম্পর্কে পূর্বে কোনো চিঠি বা আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জাহিদুল আলম বলেন, আমাদেরকে এ সভার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি বা ফোন করে জানানো হয়নি।
তবে এ বিষয়ে জানতে চাইলে এডহক কমিটির সদস্য ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের বলেন, জেলা প্রশাসক স্যার আকস্মিকভাবে ক্রীড়া সংস্থা পরিদর্শনে আসেন। তখন কমিটির কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। অন্য কয়েকজন সদস্য উপস্থিত না থাকায় তাৎক্ষণিকভাবে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এটি কোনো আনুষ্ঠানিক বা ফরমাল সভা ছিল না। এ কারণেই চিঠি দিয়ে সবাইকে আমন্ত্রণ জানানো হয়নি।
জেলা ক্রীড়া সংস্থার সূত্রে জানা গেছে, সম্প্রতি ৭ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়। শনিবার এই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হোল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মাগুরা এক্সপ্রেস
Theme Customized By Shakil IT Park