সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরা মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামে সিকদারপাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। মাগুরার মহম্মদপুরে গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১ দেড় মাসেও নেই কাজের অগ্রগতি, মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর কাঁচা বাজারের চান্দিঘর দ্রুত সংস্কারের দাবিতে ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি মাগুরায় উইভ বাংলাদেশ পরিদর্শনে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধিদল মাগুরা সিভিল সার্জন অফিসের বিরুদ্ধে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে বৈষম্যের অভিযোগ, ক্ষুব্ধ মাগুরার সাংবাদিক সমাজ মাগুরায় কাউন্সিলর প্রার্থীর ফেসবুক আইডি হ্যাক, সতর্ক থাকার আহ্বান মাগুরায় সার ও কীটনাশকের দোকানে টিন খুলে চুরি, ক্ষতি প্রায় সাড়ে ৫ লাখ টাকা সব সরকারের আমলেই সুবিধাভোগী প্রেসক্লাব, ফেসবুক পোস্টে বিতর্ক,কৃষকদল নেতাকে শোকজ রাজনৈতিক অঙ্গনের নতুন সমালোচনা। জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের এডহক কমিটি, দুই সদস্যের অনুপস্থিতিতেই প্রথম সভা অনুষ্ঠিত মাগুরা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

হাজরাপুর ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান তরুণ নেতা ইঞ্জি. কাজী সাইমুম সিরাজ

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২৬৪ বার পঠিত

হাজরাপুর ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান তরুণ নেতা ইঞ্জি. কাজী সাইমুম সিরাজ
নিজস্ব প্রতিবেদক:
মাগুরা জেলার তরুণ প্রজন্মের প্রথম পছন্দ হিসেবে পরিচিত ইঞ্জি. কাজী সাইমুম সিরাজ দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। ছাত্রজীবন থেকেই রাজনীতি, আন্দোলন-সংগ্রাম এবং সামাজিক কর্মকাণ্ডে তার সাহসী ও দায়িত্বশীল ভূমিকা তাকে তরুণদের মাঝে আলাদা পরিচিতি এনে দিয়েছে।
তিনি ২০১২ সালে ৫ নং হাজরাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ছিলেন। পরবর্তীতে ২০১৭ সালে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনাসহ একাধিক রাজনৈতিক মিথ্যা মামলা দায়ের করা হলেও কোনো বাধা বা নির্যাতন তাকে আন্দোলন-সংগ্রাম থেকে বিচ্যুত করতে পারেনি। ঢাকার রাজপথে তিনি ছিলেন এক সাহসী, নির্ভীক ও আপসহীন ছাত্রনেতা।
জুলাই গণঅভ্যুত্থানের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইঞ্জি. কাজী সাইমুম সিরাজ। ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হিসেবে তিনি সাধারণ ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে সরকার পতনের একদফা আন্দোলনে সরাসরি অংশ নেন। আন্দোলন চলাকালে পুলিশি লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেটে গুরুতর আহত হন তিনি।
৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে আহত ও চিকিৎসা বঞ্চিতদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা সহায়তা নিশ্চিত করেন। বর্তমানে তিনি আমরা জুলাই যোদ্ধা সামাজিক সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এবং মাগুরা জেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষাগত যোগ্যতা:এসএসসি ২০১২, ডিপ্লোমা ইন সিভিল,ইঞ্জিনিয়ারিং ২০১৬,বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ২০২৪ এমএসসি অধ্যয়নরত।
নিজ মাতৃভূমি ৫ নং হাজরাপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি। চেয়ারম্যান নির্বাচিত হলে দরিদ্র শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ইউনিয়ন পরিষদকে হয়রানিমুক্ত করা এবং জনগণের নাগরিক অধিকার দ্রুত নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তিনি বলেন, জন্ম, মৃত্যু ও বিবাহ নিবন্ধনসহ নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি সামাজিক বিভাজন দূর করে ইসলামী ও ধর্মীয় মূল্যবোধভিত্তিক সম্প্রীতির সমাজ গড়ে তুলতে কাজ করবেন। মসজিদ, মন্দির ও ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন এবং ধর্মীয় নেতৃবৃন্দকে সামাজিক নেতৃত্বে সম্পৃক্ত করার পরিকল্পনাও রয়েছে তার।
কৃষিপ্রধান ৫ নং হাজরাপুর ইউনিয়নের কৃষি উন্নয়ন, কৃষি ভর্তুকি বৃদ্ধি, ফলজ ও খাদ্যশস্য উৎপাদনে সরকারি সহায়তা নিশ্চিত করা, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও কর্মমুখী শিক্ষায় সম্পৃক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এছাড়া N70 ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক ঘিরে শিল্প-কারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, নদী খনন, কুটির শিল্প সম্প্রসারণ, কারিগরি শিক্ষা উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় জনগণকে সম্পৃক্ত করে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই তার লক্ষ্য।
ইঞ্জি. কাজী সাইমুম সিরাজ বলেন, চেয়ারম্যান নির্বাচিত হই বা না হই, ৫ নং হাজরাপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে উন্নয়নের জন্য কাজ করে যাবো সবসময়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ মাগুরা এক্সপ্রেস
Theme Customized By Shakil IT Park